আ. লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি নাহিদের

রাজনীতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, "জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা এখন আর এ দেশে রাজনীতি করার নৈতিক ভিত্তি রাখে না। তাই অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।"

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে, কিন্তু মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটি কার্যকর শাসনব্যবস্থা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করতে এই সংস্কার প্রয়োজন।

নির্বাচন নিয়ে চলমান দ্বন্দ্বের প্রসঙ্গে তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক সদিচ্ছা, সংস্কৃতি ও পারস্পরিক আস্থাও জরুরি। তা না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হবে না।