অর্থনৈতিক অপরাধীদের বিচারে গঠিত হচ্ছে তদন্ত কমিটি: রিজওয়ানা হাসান

বাংলাদেশ
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিচার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ব্রিটিশ আমলের সিভিল প্রোসিডিউর কোড (সিপিসি)-এর কিছু অংশে সংশোধনী আনা হয়েছে। এতে মামলার রায়ে এখন সরাসরি এক্সিকিউশন উল্লেখ থাকবে, আলাদা জারি মোকদ্দমার প্রয়োজন হবে না। পাশাপাশি, এখন থেকে সমন পাঠানো যাবে টেলিফোন বা এসএমএস-এর মাধ্যমেও।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখা হবে এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকবে। কর্পোরেট ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি, আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজস্ব খাতে সংস্কারের অংশ হিসেবে ‘কর আদায় ও রাজস্ব প্রশাসন’ শীর্ষক একটি নতুন রাজস্ব অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে, যেখানে দুটি পৃথক বিভাগ গঠন করার কথাও জানান তিনি।

এই সব উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা