ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ
আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের অগ্রগতি জানাতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস সচিব জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ডিসেম্বরের আগেই তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী মাসগুলোতে আরও কঠোর অবস্থান নিতে বলা হয়েছে।

এছাড়াও, ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ নির্ধারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।