ঢাকায় ভিএফএস গ্লোবালে বেলজিয়াম ভিসা আবেদন শুরু ১৬ নভেম্বর থেকে

বাংলাদেশ
ঢাকার ভিএফএস গ্লোবাল থেকে বেলজিয়ামের ভিসা আবেদন করা যাবে। আগামী ১৬ নভেম্বর থেকে ভিএফএস ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়া যাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়ের মধ্যে ভিসা সংক্রান্ত সেবা দেওয়া হবে। বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ভিএফএস গ্লোবাল ঢাকার বনানী অফিসে — বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে।