ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে ডেনমার্কে রাষ্ট্রদূত মনোনীত করেছে সরকার

বাংলাদেশ
অন্তর্বর্তী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। তার নিয়োগের বিষয়ে কোপেনহেগেনে ইতোমধ্যেই এগ্রিমো পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডেনমার্ক কর্তৃপক্ষের সম্মতি পাওয়া গেলে তার নিয়োগ চূড়ান্ত হবে। বর্তমানে ঢাকা তাদের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষায় রয়েছে।

গত ৫ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকরা রাষ্ট্রদূত নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কথা বলতে আসিনি।”

উল্লেখ্য, ড. নিয়াজ আহমেদ খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।