বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকার এ মন্তব্যকে সম্পূর্ণরূপে ব্যক্তিগত আখ্যা দেয় এবং জানায়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তা একান্তই তার নিজস্ব মতামত। বাংলাদেশ সরকার তা কোনোভাবেই অনুমোদন করে না কিংবা সমর্থন জানায় না। এছাড়া, সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে যাতে এ ধরনের ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে গুলিয়ে না ফেলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অটল রয়েছে।
এদিকে, বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে জানায়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই ধরনের সম্মান প্রত্যাশা করে।
শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের মন্তব্য তার নিজস্ব মতামত এবং এটি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।