সেনা প্রধানকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা,সতর্ক থাকার অনুরোধ

বাংলাদেশ
জাতীয় সংসদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনী বিষয়টি নজরে আনেছে এবং সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ আর্মি-এর ফেসবুক পেজে শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। পেজের মাধ্যমে জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুনও একই ধরনের প্রচারণা রোধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।